কোন কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না?
উত্তর: নঞর্থক বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক অস্বীকার করা হয় বলে এ ধরনের বাক্যে বিধেয়ক থাকে না। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যে থাকে। কিন্তু নঞর্থক যুক্তিবাক্যে এরূপ কোনো সম্পর্ক তৈরি হয় না। যেমন- 'কিছু ফল নয় মিষ্টি'। এই নঞর্থক যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। যেহেতু নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না, তাই নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
কোন কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না?
উত্তর
