উদ্দীপকে রাইয়্যানের জন্মসালটি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জন্মতারিখ বা ১৯৪৩ সালের ১লা জানুয়ারি হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না; কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মধ্যে বিদ্যমান তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপকে বর্ণিত, ড. আমিনুল ইসলাম ১৯৪৩ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করে। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ তিনি ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য আলাদা করতে বা পরিবর্তন করতে পারেন না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে। এ কারণে এটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
উদ্দীপকে রাইয়্যানের জন্মসালটি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে তা ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
