কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়?
উত্তর: নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক হতে পারে সেসব সম্পর্কসমূহকে বিধেয়ক বলে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। এ সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যে তৈরি হয়। যেমন- 'সকল কবুতর হয় পাখি' এখানে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে এক প্রকার সম্পর্ক স্থাপিত হয়েছে। কিন্তু নঞর্থক যুক্তিবাক্যে সম্পর্ক স্থাপিত হয় না। যেমন- 'কোনো গরু নয় ঘোড়া' এখানে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। তাই নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়?
উত্তর
