উদ্দীপকে প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটিতে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়েছে। কেননা বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের সাথে এ বিষয়টির পূর্ণ সাদৃশ্য রয়েছে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে, সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় এবং পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, অথচ পদটিতে বর্তমান থাকে, তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে এবং কোনো অবস্থাতেই তাকে ব্যক্তির কাছ থেকে আলাদা বা বিচ্ছিন্ন করা যায় না, সে গুণ বা গুণাবলিকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন— কোনো ব্যক্তির জন্মস্থান বা জন্মতারিখ ব্যক্তির ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট ও অবিচ্ছেদ্য থাকে, যা পরিবর্তন করা সম্ভব নয়।উদ্দীপকের প্রথম বাক্যে বলা হয়েছে, 'জিহাদের বাড়ি খুলনা জেলায়'। এখানে 'খুলনা জেলা' হলো জিহাদের স্থায়ী বাসস্থান বা জন্মস্থান, যা জিহাদ নামক ব্যক্তির ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট এবং তার জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই এটির মাধ্যমে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
উদ্দীপকে প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
