অনুমানকে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় বলা হয় কেন?
উত্তর: যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যার মূল লক্ষ্য সত্যকে অর্জন করা আর মিথ্যাকে বর্জন করা। তবে সত্য লাভের কোনো তাৎক্ষণিক বা সরাসরি উপায় নেই। সত্যের আদর্শকে সামনে রেখে চিন্তন প্রক্রিয়া বা অনুমানের নিয়ম মেনে অগ্রসর হলে সত্য লাভ সম্ভব। এ কারণে অনুমান হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমান বলতে কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ভিত্তিতে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। এখানে জ্ঞাত ও অজ্ঞাত বিষয়ের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক থাকে।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
অনুমানকে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় বলা হয় কেন?
উত্তর