উদ্দীপকে উল্লিখিত প্রিয়ন্তীর বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটি কোন ধরনের বিধেয়ক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রিয়ন্তির 'বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটি হলো উপলক্ষণ (Proprium)। যে গুণ জাত্যর্থের অংশ নয় কিন্তু অনিবার্যভাবে জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। উপলক্ষণ গুণটি জাত্যর্থের মধ্যে অন্তর্ভুক্ত না হয়েও জাত্যর্থের ওপর নির্ভরশীল এবং জাত্যর্থ থেকে অনিবার্যভাবে আসে। যেমন- 'বিচক্ষণতা' গুণটি মানুষ পদের একটি উপলক্ষণ। উদ্দীপকের প্রিয়ন্তির 'বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটিকে আমরা উপলক্ষণ হিসেবে অভিহিত করতে পারি। কারণ, মানুষের জাত্যর্থ হচ্ছে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি', আর 'বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটি মানুষের জাত্যর্থের অংশ 'বুদ্ধিবৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই 'বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটিকে উপলক্ষণ হিসেবে চিহ্নিত করা যায়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রিয়ন্তীর বিচার বুদ্ধিসম্পন্ন' গুণটি কোন ধরনের ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর