উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাস্তবজীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিথি, ফিরোজ ও কণার বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যা বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা তিন শিক্ষার্থী একটি বিষয়কে কলা ও বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছে। তাই তাদের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যা প্রতিফলিত হয়েছে। বিভিন্ন কারণে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তিবিদ্যা আমাদের বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের শিক্ষা দেয়। তাই এ বিদ্যার জ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে ভুল যুক্তি প্রয়োগরোধে সহায়তা করে। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নীতিমালা প্রদান করে। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যে নীতিমালা প্রদান করে তা যেকোনো বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করতে পারে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদেরকে সবকিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে। এর ফলে আমাদের মধ্যে বিভিন্ন রকম আত্মবিশ্বাস, কুসংস্কার দূর হয়ে যায়। যুক্তিবিদ্যা আমাদেরকে সবকিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে বিধায় আমাদের ভিতরের অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রিত হয়। এছাড়া যুক্তিবিদ্যা আমাদের জ্ঞান ও সাধারণ বিশ্বাসের মধ্যে পার্থক্য করে সঠিক জ্ঞান অর্জনে সহায়তা করে। সুতরাং দেখা যাচ্ছে, যুক্তিবিদ্যার বিভিন্ন রকম গুরুত্ব রয়েছে। তাই বলা যায়, বিভিন্ন কারণে যুক্তিবিদ্যা খুবই প্রয়োজনীয়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাস্তবজীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর