উদ্দীপকে নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে বিথি, ফিরোজ এবং কণা একটি বিষয়কে বিজ্ঞান, কলা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান ও চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছে। আর এদের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যা বিষয়টি নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার স্বরূপ পর্যালোচনা করলে দেখা যায়, এর মধ্যে বিজ্ঞান ও কলার উভয় দিক বিদ্যমান রয়েছে। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। তাই তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে এসব যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেন। আবার যুক্তিবিদ আলড্রিচ যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যাকে আলড্রিচ কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। আর যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলে অভিহিত করেছেন। কেননা তাঁদের মতে, যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নিয়মাবলির নির্দেশ প্রদান করে এবং যুক্তির নিয়মাবলিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক বিদ্যমান রয়েছে। এজন্য যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান। তাই যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করে বলা যায়, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর