যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান- বুঝিয়ে লেখ।
উত্তর: যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলার কারণগুলো নিচে দেওয়া হলো- ১. বিজ্ঞানের প্রতিটি শাখা তার অন্তর্ভুক্ত পদগুলোকে সংজ্ঞায়িত এবং বিভাজন করে থাকে। এক্ষেত্রে প্রতিটি বিজ্ঞানই যৌক্তিক সংজ্ঞা এবং বিভাগের নিয়ম মেনে চলতে বাধ্য হয়। ২. মানব মস্তিষ্কের কাজ করার কেবলমাত্র দুটি পদ্ধতিই আছে। যার একটি আরোহী এবং অন্যটি অবরোহী পদ্ধতি। এক্ষেত্রেও বিজ্ঞানের প্রতিটি শাখা যুক্তিবিদ্যার নিয়মাবলি অনুসরণ করে চলে। উপরিউক্ত কারণ সাপেক্ষে যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান- বুঝিয়ে লেখ।
উত্তর