যুক্তিবিদ্যা আদর্শমূলক না বর্ণনামূলক? ফাতিনের বক্তব্য অনুযায়ী ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তিবিদ্যা আদর্শমূলক না বর্ণনামূলক। উদ্দীপকের ফাতিনের বক্তব্য অনুযায়ী নিচে ব্যাখ্যা করা হলো- যে বিজ্ঞান কোনো আদর্শের তোয়াক্কা না করে প্রকৃতিতে ঘটনাবলি যেভাবে আছে সেভাবে তাদের পর্যালোচনা করে তাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে। মূলত বস্তুর প্রকৃত চরিত্রকে প্রকাশ করার জন্য - বর্ণনামূলক বিজ্ঞান নিয়মকানুন আবিষ্কার করে এবং তাদের সাহায্যে বস্তুর স্বরূপ, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তত্ত্বমূলক ব্যাখ্যা প্রদান করে। উদাহরণস্বরূপ, মনোবিজ্ঞান একটি বর্ণনামূলক বিজ্ঞান। কারণ মানসিক ঘটনাবলি মনের মধ্যে যেভাবে আসে, এ বিজ্ঞান ঠিক সেভাবেই এগুলো পর্যালোচনা করে। কিন্তু যে বিজ্ঞান কোনো বিশেষ আদর্শের ভিত্তিতে ঘটনাবলি পর্যালোচনা করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে। অর্থাৎ এ বিজ্ঞান কোনো একটি আদর্শকে মাপকাঠি হিসেবে গ্রহণ করে বিষয়বস্তুর মূল্য বিচার করে। উদাহরণস্বরূপ, নীতিশাস্ত্র একটি আদর্শমূলক বিজ্ঞান। কারণ নীতিশাস্ত্র নৈতিক আদর্শের ভিত্তিতে আমাদের কাজকর্ম আচার-ব্যবহার কী রকম হওয়া উচিত তার নির্দেশ প্রদান করে। বর্ণনামূলক বিজ্ঞান ও আদর্শমূলক বিজ্ঞানের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় তা হলো, বর্ণনামূলক বিজ্ঞান কোনো একটি ঘটনা যেভাবে আছে বা যেভাবে ঘটে তার পর্যালোচনা করে। এতে আদর্শগত বা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ থাকে না। আর আদর্শমূলক বিজ্ঞান কোনো একটি ঘটনা কীভাবে ঘটা উচিত তারই আলোচনা করে। এতে আদর্শের ভিত্তিও থাকে আবার জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের নির্দেশও থাকে। যুক্তিবিদ্যা আদর্শমূলক বিজ্ঞান। কারণ, যুক্তিবিদ্যা একটা সত্যের আদর্শ নির্দেশ করে এবং এ নির্দেশিত আদর্শের সাহায্যে আমাদের চিন্তার নির্ভুলতা নির্ণয় করে। কিন্তু যুক্তিবিদ্যাকে প্রায়োগিক বিজ্ঞান হিসেবেও বিবেচনা করতে হবে। কারণ যুক্তিবিদ্যা শুধু সত্যের আদর্শ নির্দেশ করে না, উপরন্তু কার্যক্ষেত্রে এ আদর্শের (অর্থাৎ সত্যের) সন্ধান লাভের উদ্দেশ্যে নিয়মসমূহ নিরূপণ করে থাকে। অর্থাৎ, যুক্তিবিদ্যা শুধু নির্ভুল চিন্তার নিয়মকানুন নির্দেশ করে না, ব্যবহারিক জীবনে সত্যের সন্ধান ও ভ্রান্ত পরিহারের উদ্দেশ্যে আমাদের চিন্তাও নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য যুক্তিবিদ্যা একটা আদর্শমূলক ও প্রায়োগিক উভয় প্রকারের বিজ্ঞান।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
যুক্তিবিদ্যা আদর্শমূলক না বর্ণনামূলক? ফাতিনের বক্তব্য অনুযায়ী ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর