আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: যে বিজ্ঞান একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে কোনো ঘটনা বা বিষয়বস্তুকে মূল্যায়ন করার শিক্ষা দেয়, তাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমানের নিয়মকানুনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা মূল্যায়ন করার শিক্ষা দিয়ে থাকে। যুক্তিবিদ্যা কোনো বিষয়ের প্রকৃতি বা স্বরূপ কেমন তা নিয়ে আলোচনা করে না, বরং বিশেষ আদর্শের সঙ্গে ঐ বিষয়টি কীভাবে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করে। যুক্তিবিদ্যার মূল আদর্শ হল সত্যতা। যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সত্যের সন্ধান ও ভ্রান্তি পরিহারের পথ নির্দেশ করে। এজন্যই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর