শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ কি যুক্তিবিদ্যার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার সামগ্রিক দিক তথা বিজ্ঞান ও কলাবিদ্যার উভয় দিক ফুটে উঠেছে। যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান ও কলা। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। ফলিত কলা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে, শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে। এভাবে কলাবিদ্যা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিজ্ঞান আমাদের তাত্ত্বিক জ্ঞান শিক্ষা দেয় আর কলাবিদ্যা, শিক্ষা দেয় এই জ্ঞানের মাধ্যমে কোন কিছু উৎপাদন করতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে ফলাফল অর্জন করতে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত আহনাফের চিকিৎসাবিদ্যা বিষয়ক পড়াশোনা বা জ্ঞান হলো যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক। এরপর পড়াশোনা শেষে গ্রামে দাতব্য চিকিৎসালয় খুলে সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার ঘটনা কলাবিদ্যার দিককে নির্দেশ করে । যুক্তিবিদ্যা হলো একটি ব্যবহারিক বিজ্ঞান। এ জন্য যুক্তিবিদ্যায় তত্ত্ব ও প্রয়োগ উভয়ই বিদ্যমান। দৃশ্যকল্প-২ এ আহনাফের কর্মকাণ্ডে জ্ঞান ও প্রয়োগ উভয়ই লক্ষ্য করা যায়। অর্থাৎ তার কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার সামগ্রিক দিক ফুটে উঠেছে।

HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ কি যুক্তিবিদ্যার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে? মতামত দাও।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আহনাফ মেডিকেলের ছাত্র হিসেবে প্রচুর পড়াশোনা করত। ফলে চিকিৎসা শাস্ত্রে সে ভালো ফলাফল করলো। দৃশ্যকল্প-২: পড়াশোনা শেষে গ্রামে দাতব্য চিকিৎসালয় খুললো। সেখানে সে বিভিন্ন রোগের চিকিৎসা দিত। ফলে গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়লো।

উত্তর

Logos শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা।

উত্তর

বাস্তবক্ষেত্রে সুষ্ঠুভাবে জীবন যাপনের জন্য চিন্তা বা যুক্তি কার্যকরী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো কিভাবে বিশুদ্ধ চিন্তা করা যায় তাই শিক্ষা দেয়া।যুক্তিবিদ্যা পাঠ করার ফলে যুক্তির আলোকে সকল কিছু পর্যবেক্ষণ করা ও বিচার করার মানসিক প্রবণতা সৃষ্টি হয়। ফলে মন অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত হয়। ফলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সংস্কারমুক্ত মন নিয়ে বাস্তব জীবন পরিচালনা করা যায়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিকটি ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার দুটি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি ব্যবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। এসব বিষয়ের মাধ্যমে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিকটি প্রকাশ পায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত আহনাফ মেডিকেলের ছাত্র হিসেবে প্রচুর পড়াশোনা করত। ফলে চিকিৎসা শাস্ত্রে সে ভালো ফলাফল করল। অর্থাৎ আহনাফ পড়ালেখার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন তত্ত্ব ও নিয়মাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করে। যা যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটিকে প্রকাশ করেছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার সামগ্রিক দিক তথা বিজ্ঞান ও কলাবিদ্যার উভয় দিক ফুটে উঠেছে। যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান ও কলা। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। ফলিত কলা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে, শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে। এভাবে কলাবিদ্যা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিজ্ঞান আমাদের তাত্ত্বিক জ্ঞান শিক্ষা দেয় আর কলাবিদ্যা, শিক্ষা দেয় এই জ্ঞানের মাধ্যমে কোন কিছু উৎপাদন করতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে ফলাফল অর্জন করতে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত আহনাফের চিকিৎসাবিদ্যা বিষয়ক পড়াশোনা বা জ্ঞান হলো যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক। এরপর পড়াশোনা শেষে গ্রামে দাতব্য চিকিৎসালয় খুলে সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার ঘটনা কলাবিদ্যার দিককে নির্দেশ করে । যুক্তিবিদ্যা হলো একটি ব্যবহারিক বিজ্ঞান। এ জন্য যুক্তিবিদ্যায় তত্ত্ব ও প্রয়োগ উভয়ই বিদ্যমান। দৃশ্যকল্প-২ এ আহনাফের কর্মকাণ্ডে জ্ঞান ও প্রয়োগ উভয়ই লক্ষ্য করা যায়। অর্থাৎ তার কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার সামগ্রিক দিক ফুটে উঠেছে।
HSCLogic 1st PaperChapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হাফিজ উচ্চতর ডিগ্রী অর্জন করে তাঁর গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষকে সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেয়ার বিষয়ে চিন্তা করছেন। দৃশ্যকল্প-২: ডাক্তার কবির চক্ষু শিবিরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষুর অস্ত্রপচার করেন। তার সুচিকিৎসায় চক্ষু রোগীরা সুস্থ হয়ে উঠছে।

Jessore · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
গ
উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যুক্তিবিদ্যা কাকে বলে?

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরিয়েন্টেশন ক্লাসে চারুকলার শিক্ষিকা মিসেস অবন্তী সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। বিজ্ঞান শিক্ষক মি. অলক ব্যবহারিক ও প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়।

Sylhet · 2017

ক
যুক্তিবিদ্যার জনক কে?
খ
যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
গ
মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যুক্তিবিদ্যার জনক কে?

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব ও মিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা ২০১৬ সালে এইচএসসি পাস করেছে। তারা কম্পিউটারের ব্যবহার ভালভাবে জানতে চায়। তাই পরিকল্পনা করে তারা দুজনই দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। রাজিব প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি কম্পিউটার ক্রয় করে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে। অপরদিকে, মিরাজও একটি কম্পিউটার ক্রয় করবে বলে চিন্তা করছে।

Comilla · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?
গ
উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।
ঘ
পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?যুক্তিবিদ্যা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার জনক কে?পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।