দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার কোন দিকটি ফুটে উঠেছে বলে তুমি মনে করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিকটি ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার দুটি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি ব্যবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। এসব বিষয়ের মাধ্যমে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিকটি প্রকাশ পায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত আহনাফ মেডিকেলের ছাত্র হিসেবে প্রচুর পড়াশোনা করত। ফলে চিকিৎসা শাস্ত্রে সে ভালো ফলাফল করল। অর্থাৎ আহনাফ পড়ালেখার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন তত্ত্ব ও নিয়মাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করে। যা যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটিকে প্রকাশ করেছে।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার কোন দিকটি ফুটে উঠেছে বলে তুমি মনে করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর