'?' চিহ্ন দ্বারা যুক্তিবিদ্যার কোন সময়কে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: '?' চিহ্ন দ্বারা যুক্তিবিদ্যার আধুনিক যুগ (১৪০১-১৯৩১ খ্রি.) সময়কে নির্দেশ করা হয়েছে। যুক্তিবিদ্যার আলোচনা প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত চারটি ভিন্ন পর্যায়ে বিকশিত। রেনেসাঁ পরবর্তী সময়ে যুক্তিবিদ্যা তথা দর্শনের ইতিহাস 'আধুনিক যুগ' বলে বিবেচিত। এই যুগের প্রথম উল্লেখযোগ্য দার্শনিক হলেন ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬ খ্রি.)। ১৬২০ সালে তার 'Novum Organum [গণিত] (The New Organon) গ্রন্থটি প্রকাশিত হয়। ফরাসি দার্শনিক অ্যান্টোনি আরনল্ড এবং পিয়ের নিকোলি 'Logic, or the Art of Thinking [গণিত] নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এটি পরবর্তীতে 'Port Royal Logic [গণিত] নামে পরিচিত হয়। উনিশ শতক পর্যন্ত এটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে ব্যাপক প্রভাবশালী পাঠ্যবই বলে বিবেচিত হতো। এছাড়াও জন স্টুয়ার্ট মিলের-(১৮০৬-১৮৭৩ খ্রি.) 'A System of Logic [গণিত] ও জার্মান দার্শনিক হেগেলের (১৭৭০-১৮৩১ খ্রি.) 'Science of Logia [গণিত] আধুনিক যুগের যুক্তিবিদ্যায় প্রভাব ফেলতে সক্ষম হয়। এই যুগটি মূলত প্রচলিত যুক্তিবিদ্যার পাঠ্যবই প্রণয়নের যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। উদ্দীপকে দেখতে পাই, 'অ' কলেজের ২৫ বছর, ৫০ বছর, '?' ও ৭৫ বছর উল্লেখ, করা হয়েছে। এখানে 'অ' কলেজকে যুক্তিবিদ্যা বিষয় হিসেবে ধরে নিলে চার ভাগে বিভক্ত সময়ের উল্লেখ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের চারটি যুগ তথা প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের'?' চিহ্ন হলো যুক্তিবিদ্যার আধুনিক যুগ।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
'?' চিহ্ন দ্বারা যুক্তিবিদ্যার কোন সময়কে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর