উদ্দীপকে রুমার ভাবনাটি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রুমার ভাবনাটি যুক্তিবিদ্যার কলা বিষয়ক জ্ঞানকে নির্দেশ করে। কলা বলতে আমরা শিল্পকলাকে বুঝি। কলার রয়েছে নান্দনিক মাধুর্য ও সুকুমারবৃত্তি। কোনো বিশেষ ও সৃজনমূলক কর্মে নৈপূণ্য উৎপাদন করাই হলো কলার লক্ষ্য ও উদ্দেশ্য। সুতরাং, কলাবিদ্যা হলো এমন একটি বিদ্যা, যা কোনো উদ্দেশ্য সাধনের জন্য জ্ঞানকে বাস্তবক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করার বা কাজে লাগানোর রীতি নীতির শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা ও চিকিৎসাবিদ্যা। নৌবিদ্যা শিক্ষা দেয় কীভাবে নৌযান পরিচালনা করতে হয়। উদ্দীপকে বর্ণিত প্রত্নতাত্ত্বিক নির্দশনগুলো মানুষের মেধার সৃজনশীলতাকে প্রকাশ করে। এই স্থাপনার কাজগুলো যেমন নান্দনিক হয় তেমনি সৃজনমূলক কাজের নৈপূণ্যতা লক্ষ করা যায়। এসব সম্ভব হয় রুমার চিন্তাভাবনার বহিঃপ্রকাশের মাধ্যমে। তাই উদ্দীপকের রুমার চিন্তা ভাবনায় কলা বিষয়ক জ্ঞানের ইঙ্গিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে রুমার ভাবনাটি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর