দৃশ্যকল্প-১ দ্বারা যুক্তিবিদ্যার প্রকৃতির কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা যুক্তিবিদ্যার প্রকৃতির 'বিজ্ঞান' সংক্রান্ত দিকটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞান হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। এটি কোনো বিষয়ের নিয়মাবলি বা তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যাও সঠিক চিন্তার নিয়মাবলি সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দান করে এবং বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার নিয়মাবলি আলোচনা করে। এই তাত্ত্বিক আলোচনার কারণে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, সৌরভ ছবি আঁকার বিভিন্ন কৌশল - ও নিয়মাবলি রপ্ত করেছে। কোনো বিষয়ের নিয়মাবলি বা তাত্ত্বিক জ্ঞান অর্জন করা বিজ্ঞানের কাজ। সৌরভের এই নিয়ম শেখার বিষয়টি যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানসম্মত দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ যুক্তিবিদ্যাও সঠিক চিন্তার নিয়মাবলি শিক্ষা দেয়, যা একজন শিক্ষার্থীকে তাত্ত্বিকভাবে দক্ষ করে তোলে।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ দ্বারা যুক্তিবিদ্যার প্রকৃতির কোন দিক প্রকাশিত হয়েছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর