শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ ওয়েলটন, হ্যামিলটন, টমসন প্রমুখ যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা বিষয়ক কতগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। এসব যুক্তিবিদ তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তবে বিভিন্ন দিক বিচার করলেও বলা যায়, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা এটি নির্ভুল চিন্তার নিয়মাবলী নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় তা তুলে ধরে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু রয়েছে এবং বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে না হলেও আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টি গানের কতগুলো নিয়মকানুন শিক্ষাকে নির্দেশ করে। অর্থাৎ গানের তাল, লয়, সা-রে গা-মা ইত্যাদি বিষয়গুলো তারা ম্যাডামের কাছ থেকে বুঝে নেয়। গানের এসব নিয়ম কানুন শিক্ষা যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। তাই বলা যায় উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে।

HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের কোন দিক…

উদ্দীপক

কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে কাকলী ম্যাডাম শিক্ষার্থীদেরকে গানের অনুশীলন করান। তিনি শিক্ষার্থীদেরকে গানের তাল, লয়, সা-রে-গা-মা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন। শিক্ষার্থীরা ম্যাডামকে অনুসরণ করে বিশেষ বিশেষ কিছু গান আত্মস্থ করে। শাহীনুর ম্যাডামের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থীরা কাকলী ম্যাডামের পূর্বের অনুশীলনের উপর ভিত্তি করে কিছু সুন্দর গান পরিবেশন করে। এতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়।

Dhaka · 2019

উত্তর

যুক্তিবিদ্যার জনক এরিস্টটল।

উত্তর

যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যার অধ্যয়নের ফলে মানুষ যুক্তির আলোকে বিচার করার প্রতি আগ্রহী হয়। আর যখন মানুষ যুক্তির আলোকে বিচার করার প্রতি আগ্রহী হয় তখন মানুষের ভেতরের বদ্ধমূল ধারণা দূর হতে থাকে। বিভিন্ন প্রকার অন্ধ বিশ্বাস ও কুসংস্কার এর পরিবর্তে যুক্তিবিদ্যার চর্চা যুক্তিযুক্ত চিন্তা ও ধারণার প্রতি মানুষের মনকে অগ্রসর করে। আর মানুষের মন যখন যুক্তিযুক্ত ভাবনার দিকে অগ্রসর হয় তখন মানুষের মনে কোনো কুসংস্কার থাকেনা। তাই বলা যায়, 'যুক্তিবিদ্যা মনকে কুসংস্কারমুক্ত করে।'

উত্তর

উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ ওয়েলটন, হ্যামিলটন, টমসন প্রমুখ যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা বিষয়ক কতগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। এসব যুক্তিবিদ তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তবে বিভিন্ন দিক বিচার করলেও বলা যায়, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা এটি নির্ভুল চিন্তার নিয়মাবলী নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় তা তুলে ধরে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু রয়েছে এবং বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে না হলেও আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টি গানের কতগুলো নিয়মকানুন শিক্ষাকে নির্দেশ করে। অর্থাৎ গানের তাল, লয়, সা-রে গা-মা ইত্যাদি বিষয়গুলো তারা ম্যাডামের কাছ থেকে বুঝে নেয়। গানের এসব নিয়ম কানুন শিক্ষা যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। তাই বলা যায় উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশের মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক ফুটে উঠেছে। আর দ্বিতীয় অংশের মাধ্যমে কলাবিদ্যার দিক ফুটে উঠেছে। সুতরাং উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশের মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় সম্ভব। উদ্দীপকের প্রথম অংশ যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির ইঙ্গিত রয়েছে। উদ্দীপকের কাকলী ম্যাডাম শিক্ষার্থীদের গানের অনুশীলন করিয়েছেন। ম্যাডামের কাছ থেকে শিক্ষার্থীরা গানের তাল, লয়, সা-রে-গা-মা ইত্যাদি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখে নিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা ম্যাডামের কাছ থেকে গানের নিয়ম নীতিগুলো ভালোভাবে বুঝে নিয়েছে। এই বিষয়টি যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন, ওয়েলটন প্রমুখ যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছে। তাদের মতে, চিন্তা বিষয়ক কতকগুলো নিয়ম ও নীতি প্রদান করাই যুক্তিবিদ্যার কাজ। তাই তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব প্রদান করে এসব যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। উদ্দীপকের দ্বিতীয় অংশে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি ফুটে উঠেছে। এখানে শিক্ষার্থীরা তাদের অর্জিত কলাকৌশল বাস্তবে প্রয়োগ করে সুন্দর গান পরিবেশন করে। এটি যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিককে নির্দেশ করে। যুক্তিবিদ আলড্রিচ যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। তিনি ব্যবহারিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের প্রথম অংশে যুক্তিবিদ্যার বিজ্ঞানের এবং দ্বিতীয় অংশে কলাবিদ্যার দিকটি প্রকাশ পেয়েছে। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যার স্বরূপ পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলে অভিহিত করেছেন। তাদের মতে, যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নিয়মাবলীর নির্দেশ প্রদান করে এবং নিয়মাবলীকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। যেহেতু উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশে বিজ্ঞান ও কলাবিদ্যার দিকটি প্রকাশ পেয়েছে, তাই বলা যায়, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশের মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় সম্ভব।
HSCLogic 1st PaperChapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হাফিজ উচ্চতর ডিগ্রী অর্জন করে তাঁর গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষকে সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেয়ার বিষয়ে চিন্তা করছেন। দৃশ্যকল্প-২: ডাক্তার কবির চক্ষু শিবিরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষুর অস্ত্রপচার করেন। তার সুচিকিৎসায় চক্ষু রোগীরা সুস্থ হয়ে উঠছে।

Jessore · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
গ
উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যুক্তিবিদ্যা কাকে বলে?

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরিয়েন্টেশন ক্লাসে চারুকলার শিক্ষিকা মিসেস অবন্তী সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। বিজ্ঞান শিক্ষক মি. অলক ব্যবহারিক ও প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়।

Sylhet · 2017

ক
যুক্তিবিদ্যার জনক কে?
খ
যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
গ
মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যুক্তিবিদ্যার জনক কে?

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব ও মিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা ২০১৬ সালে এইচএসসি পাস করেছে। তারা কম্পিউটারের ব্যবহার ভালভাবে জানতে চায়। তাই পরিকল্পনা করে তারা দুজনই দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। রাজিব প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি কম্পিউটার ক্রয় করে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে। অপরদিকে, মিরাজও একটি কম্পিউটার ক্রয় করবে বলে চিন্তা করছে।

Comilla · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?
গ
উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।
ঘ
পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?যুক্তিবিদ্যা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার জনক কে?পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।