যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়?
উত্তর: যুক্তিবিদ্যার বিষয়বস্তু বিজ্ঞানের মতো শৃঙ্খলাপূর্ণ ও বিধিবদ্ধ তাই একে বিজ্ঞান বলা হয়। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান বলতে গেলে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই উপস্থিত থাকতে হবে। এগুলো হলো- প্রথমত, শাখাটির নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে এবং দ্বিতীয়ত, আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়ম-কানুন প্রণয়ন করতে হবে। দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে এবং বিষয়বস্তু ব্যাখ্যার জন্য নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়?
উত্তর