'দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য'— বুঝিয়ে বল।
উত্তর: দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যা বিভিন্ন দিক থেকে আমাদের সহায়তা করে। যুক্তিবিদ্যার বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জ্ঞান আমাদের বাস্তবজীবনে ভুল যুক্তি প্রয়োগরোধে সহায়তা করে। ভুল যুক্তি প্রদানের মাধ্যমে আমাদের জীবনে অনেক সমস্যা হয়ে থাকে। বৈধ যুক্তি প্রদানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞানলাভ করতে পারি। যুক্তিবিদ্যা আমাদের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে। যুক্তিবিদ্যা এক প্রকার মানসিক ব্যায়াম। এ ব্যায়াম মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে বিশেষভাবে সহায়তা করে। অতএব বলা যায়, আমাদের দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
'দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য'— বুঝিয়ে বল।
উত্তর