যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর: গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকেই বিজ্ঞান বলে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে বিজ্ঞানের মতো সুশৃঙ্খলভাবে আলোচনা করে। বিজ্ঞান যেমন সাধারণ নীতি প্রণয়নের চেষ্টা করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে, যুক্তিবিদ্যাও তেমনি বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান। যেকোনো বিজ্ঞান যৌক্তিক নিয়ম পদ্ধতি অনুসরণ করেই অগ্রসর হয়। তাই অনেকে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলে অভিহিত করেন।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর