"বিজ্ঞান শিখায় জানতে আর কলা শিখায় করতে"- উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "বিজ্ঞান শিখায় জানতে আর কলা শিখায় করতে"- এই উক্তিটি দ্বারা যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান এবং ব্যবহারিক বা কলা বিষয়ের দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ বিজ্ঞানের ইঙ্গিত বহন করে এবং দৃশ্যকল্প-২ কলার দিকটি বহন করে। বিজ্ঞান বা তাত্ত্বিক দিকটি প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে এবং বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান দান করে। আর কলা বা ব্যবহারিক দিকটি বিজ্ঞানের মাধ্যমে যে জ্ঞান বা বিষয়বস্তু সম্পর্কে ধারণা অর্জন করে সেই জ্ঞান বা ধারণাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন শিক্ষা দেয়।। উদ্দীপকে উল্লেখিত, দৃশ্যকল্প-১ এ আমরা দেখতে পাই, অর্ণব বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বীজ সংরক্ষণ, বীজ লাগানো, ভালো ফসল উৎপাদন বিষয়ে শিখেছে। অর্ণব যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে এটি হলো যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা ব্যবহারিক দিক। আর দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, সে গ্রামে গিয়ে তার বাবার জমিতে বিভিন্ন রকম ফসল উৎপাদন করে এবং পাশাপাশি অন্যদেরকেও প্রশিক্ষণ দেয়। এটি হলো যুক্তিবিদ্যার কলা বা ব্যবহারিক দিক। আলোচনা শেষে বলা যায়, "বিজ্ঞান শিখায় জানতে আর কলা শিক্ষায় করতে।”- উক্তিটি একেবারে গ্রহণযোগ্য এবং তা দৃশ্যকল্প-১ ও ২ এর আলোচনায় পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
"বিজ্ঞান শিখায় জানতে আর কলা শিখায় করতে"- উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর