যুক্তিবিদ্যাকে কেন চিন্তার বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো চিন্তা বা ভাষা। এজন্য যুক্তিবিদ্যাকে চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা যথার্থ ভাষার ব্যবহার দ্বারা সঠিক জ্ঞান অর্জনের পথ নির্দেশ করে। এ জ্ঞান অর্জনের অন্যতম পদ্ধতি হলো চিন্তা বা অনুমান । চিন্তার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি। আর সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন। তাই বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান।
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল
যুক্তিবিদ্যাকে কেন চিন্তার বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর