শেয়ারFacebookWhatsApp

তোমার পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকে বর্ণিত বিষয়টির পরিধি বিশ্লেষণ করো ।

উত্তর: পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকে বর্ণিত যুক্তিবিদ্যার পরিধি বিশ্লেষণ করা হলো- যুক্তিবিষয়ক বিজ্ঞান হিসেবে যুক্তিই (Argument) হলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অর্থাৎ যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করাই যুক্তিবিদ্যার মূল কাজ। তাই যুক্তির উপাদান হিসেবে অনুমান, অবধারণ ও যুক্তিবাক্য, আশ্রয়বাক্য, সিদ্ধান্ত এসবের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা পদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে 'বিধেয়ক' (Predicables) নামক একটি বিষয়ের আলোচনা করে। পাশাপাশি সত্যতার সাথে বৈধতার সম্পর্ক নিয়েও যুক্তিবিদ্যায় আলোচনা করা হয় । যুক্তিবিদ্যা হলো একটি চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধু অনুমানকেই বুঝি। সুতরাং যুক্তিবিদ্যা অনুমান নিয়েই আলোচনা করে, অপরাপর চিন্তা-পদ্ধতি নিয়ে নয়। বস্তুত চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি-পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একইরূপ ভাষা ভিন্নরূপ অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। ভাষার দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি। সুতরাং যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়েও আলোচনা করে । পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে। বাস্তবিক অর্থে চিন্তা বা অনুমানের পরিসর ব্যাপক হওয়ার কারণে যুক্তিবিদ্যার পরিধিও ব্যাপক ।

HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল

তোমার পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকে বর্ণিত বিষয়টির পরিধি বিশ্লেষণ ক…

উদ্দীপক

সমগ্র সৃষ্টিরাজীর মধ্যে মানুষ আলাদা। কারণ তার রয়েছে জীববৃত্তি ক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তির ক্ষমতা। বুদ্ধির কারণেই মানুষ চিন্তা করতে পারে। চিন্তাশক্তি বিকশিত হওয়ায় জ্ঞানচর্চার একটি স্বতন্ত্র শাখা হিসেবে মানুষ পদ্ধতিগতভাবে যুক্তি প্রদান ও যুক্তি মূল্যায়ন শুরু করে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে বিষয়টির সূচনা হয়েছে।

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা ।

উত্তর

বিষয়বস্তুকে আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করার কারণে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় । যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদণ্ডের আলোকে বিষয়বস্তু মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যার আদর্শ হলো 'সত্যতা'। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মাবলি আবিষ্কার করে এবং এইসব নিয়মের আলোকে সেগুলোর মূল্য নিরুপণ করে। তাই যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে এই কারণে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় ।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা যুক্তিবিদ্যা সম্পর্কে গ্রিক যুক্তিবিদ এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করা হলো- যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণার মূলভাণ্ডার হলো 'অর্গানন' (Organon) নামক গ্রন্থ। এরিস্টটলের মতে, 'যুক্তিবিদ্যা' হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। এরিস্টটলের মতে, জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে অর্থাৎ সঠিকভাবে চিন্তা করতে না পারলে যথার্থ জ্ঞান অন্বেষণ করা সম্ভব নয়। আর এ কারণেই চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো সেই বিদ্যা বা বিজ্ঞান। এরিস্টটল চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি বলেছেন। তিনি যুক্তিবিদ্যাকে প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী বিদ্যা বলে মনে করতেন। তিনি বলেন, “জ্ঞান পদ্ধতির নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার মূল কাজ।" বস্তুত 'যুক্তি' নিয়ে আলাদা একটি পাঠপ্রক্রিয়া বা বিষয়ের প্রাথমিক সূচনা হয় এরিস্টটলের মাধ্যমে। এ কারণে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে ।

উত্তর

পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকে বর্ণিত যুক্তিবিদ্যার পরিধি বিশ্লেষণ করা হলো- যুক্তিবিষয়ক বিজ্ঞান হিসেবে যুক্তিই (Argument) হলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অর্থাৎ যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করাই যুক্তিবিদ্যার মূল কাজ। তাই যুক্তির উপাদান হিসেবে অনুমান, অবধারণ ও যুক্তিবাক্য, আশ্রয়বাক্য, সিদ্ধান্ত এসবের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা পদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে 'বিধেয়ক' (Predicables) নামক একটি বিষয়ের আলোচনা করে। পাশাপাশি সত্যতার সাথে বৈধতার সম্পর্ক নিয়েও যুক্তিবিদ্যায় আলোচনা করা হয় । যুক্তিবিদ্যা হলো একটি চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধু অনুমানকেই বুঝি। সুতরাং যুক্তিবিদ্যা অনুমান নিয়েই আলোচনা করে, অপরাপর চিন্তা-পদ্ধতি নিয়ে নয়। বস্তুত চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি-পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একইরূপ ভাষা ভিন্নরূপ অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। ভাষার দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি। সুতরাং যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়েও আলোচনা করে । পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে। বাস্তবিক অর্থে চিন্তা বা অনুমানের পরিসর ব্যাপক হওয়ার কারণে যুক্তিবিদ্যার পরিধিও ব্যাপক ।
HSCLogic 1st PaperChapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হাফিজ উচ্চতর ডিগ্রী অর্জন করে তাঁর গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষকে সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেয়ার বিষয়ে চিন্তা করছেন। দৃশ্যকল্প-২: ডাক্তার কবির চক্ষু শিবিরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষুর অস্ত্রপচার করেন। তার সুচিকিৎসায় চক্ষু রোগীরা সুস্থ হয়ে উঠছে।

Jessore · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
গ
উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যুক্তিবিদ্যা কাকে বলে?

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরিয়েন্টেশন ক্লাসে চারুকলার শিক্ষিকা মিসেস অবন্তী সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। বিজ্ঞান শিক্ষক মি. অলক ব্যবহারিক ও প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়।

Sylhet · 2017

ক
যুক্তিবিদ্যার জনক কে?
খ
যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
গ
মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যুক্তিবিদ্যার জনক কে?

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব ও মিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা ২০১৬ সালে এইচএসসি পাস করেছে। তারা কম্পিউটারের ব্যবহার ভালভাবে জানতে চায়। তাই পরিকল্পনা করে তারা দুজনই দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। রাজিব প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি কম্পিউটার ক্রয় করে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে। অপরদিকে, মিরাজও একটি কম্পিউটার ক্রয় করবে বলে চিন্তা করছে।

Comilla · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?
গ
উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।
ঘ
পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?যুক্তিবিদ্যা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার জনক কে?পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।