শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রম যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যার স্বরূপের যেসব বিষয় লক্ষ করা যায় নিচে, সেগুলো বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায় বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাজনের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে উঠেছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞান দান করে। উদ্দীপকের দৃশ্যকল্প- ২ এ রাজন যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ের ওপর প্রয়োজনীয় গবেষণা এবং তাত্ত্বিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। এখানে তার কাজের সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার রাজন ইলেকট্রনিক্স বিষয়ের ওপর বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করে পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামতের কাজ করেন। এখানে রাজনের কাজের সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা রাজন তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামত করছেন। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। অর্থাৎ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি সম্পর্কে আমাদের যে জ্ঞান দান করে 'কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা সে জ্ঞানকে বাস্তবে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্য আবিষ্কারে সহায়তা করে। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, "যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলা বিদ্যাময়।" পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উত্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।

HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রম যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে বিশ্লেষ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মোহন এমন একটি বিষয় পাঠ করে, যার লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করা। সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা। দৃশ্যকল্প-২: রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে। পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে।

Chittagong · 2024

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে স্তকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

অনুমান হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমানের মাধ্যমেই আমরা জ্ঞানলাভ করি। কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞানলাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। দূরে কোথাও ধোঁয়া উড়তে দেখে আমরা অনুমান করি যে, সেখানে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোয়া আমাদের জানা বিষয়। কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জানা বিষয়ের ওপর নির্ভর করে আমরা অজানা বা অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। আর এই অনুমানই আমাদের জ্ঞানার্জনে সাহায্য করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মোহনের পঠিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। এখানে যুক্তিবিদ্যার আদর্শের দিকটি ফুটে উঠেছে। আরও স্পষ্ট করে বললে, যুক্তিবিদ্যা যে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান সেই দিকটিই ফুটে উঠেছে। কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। আর যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। অবৈধ ন্যায় বা যুক্তি থেকে বৈধ ন্যায় বা যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার কাজ হলো কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করা। যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যেহেতু সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে, তাই সত্যকে আদর্শ ধরে আমরা সুনিশ্চিত, নির্ভুল ও সুশৃঙ্খল জ্ঞান লাভ করতে পারি। অতএব, দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের দিকটিই ফুটে উঠেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যার স্বরূপের যেসব বিষয় লক্ষ করা যায় নিচে, সেগুলো বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায় বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাজনের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে উঠেছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞান দান করে। উদ্দীপকের দৃশ্যকল্প- ২ এ রাজন যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ের ওপর প্রয়োজনীয় গবেষণা এবং তাত্ত্বিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। এখানে তার কাজের সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার রাজন ইলেকট্রনিক্স বিষয়ের ওপর বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করে পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামতের কাজ করেন। এখানে রাজনের কাজের সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা রাজন তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামত করছেন। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। অর্থাৎ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি সম্পর্কে আমাদের যে জ্ঞান দান করে 'কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা সে জ্ঞানকে বাস্তবে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্য আবিষ্কারে সহায়তা করে। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, "যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলা বিদ্যাময়।" পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উত্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।
HSCLogic 1st PaperChapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হাফিজ উচ্চতর ডিগ্রী অর্জন করে তাঁর গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষকে সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেয়ার বিষয়ে চিন্তা করছেন। দৃশ্যকল্প-২: ডাক্তার কবির চক্ষু শিবিরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষুর অস্ত্রপচার করেন। তার সুচিকিৎসায় চক্ষু রোগীরা সুস্থ হয়ে উঠছে।

Jessore · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
গ
উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যুক্তিবিদ্যা কাকে বলে?

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরিয়েন্টেশন ক্লাসে চারুকলার শিক্ষিকা মিসেস অবন্তী সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। বিজ্ঞান শিক্ষক মি. অলক ব্যবহারিক ও প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়।

Sylhet · 2017

ক
যুক্তিবিদ্যার জনক কে?
খ
যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
গ
মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যুক্তিবিদ্যার জনক কে?

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব ও মিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা ২০১৬ সালে এইচএসসি পাস করেছে। তারা কম্পিউটারের ব্যবহার ভালভাবে জানতে চায়। তাই পরিকল্পনা করে তারা দুজনই দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। রাজিব প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি কম্পিউটার ক্রয় করে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে। অপরদিকে, মিরাজও একটি কম্পিউটার ক্রয় করবে বলে চিন্তা করছে।

Comilla · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?
গ
উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।
ঘ
পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?যুক্তিবিদ্যা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার জনক কে?পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।