যুক্তিবিদ্যা কীভাবে নীতিবিদ্যাকে সমর্থন জোগায়? ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তিবিদ্যা কীভাবে নীতিবিদ্যাকে সমর্থন জোগায় ব্যাখ্যা করা হলো- যুক্তিবিদ ও নীতিবিদ্যা আলাদা দুটি বিষয় হলেও যুক্তিবিদ্যা বিভিন্নভাবে নীতিবিদ্যাকে সমর্থন করে যা নিচে ব্যাখ্যা করা হলো- ১. নীতিবিদ্যা যেমন দর্শনের একটি শাখা, যুক্তিবিদ্যাও তেমনি দর্শনের একটি শাখা, উভয়ই উৎপত্তি লাভ করেছে মূল্যবিদ্যা থেকে অর্থাৎ একই উৎস থেকে। সেই বিবেচনায় নীতিবিদ্যাকে যুক্তিবিদ্যা সমর্থন জোগায়। যেহেতু তাদের উৎপত্তি একই উৎস বা শাখা থেকে। ২. নীতিবিদ্যা পরম কল্যাণের আলোকে সত্যকে খুঁজে পেতে চায়, যুক্তিবিদ্যারও প্রধান উদ্দেশ্য হলো সত্য প্রতিষ্ঠা, উভয়েরই লক্ষ্য হলো সত্যের আদর্শ, অর্থাৎ উদ্দেশ্যগত দিক থেকে যুক্তিবিদ্যা নীতিবিদ্যাকে সমর্থন করে। ৩. নীতিবিদ্যা মানুষের আচরণের ভুলত্রুটি নির্দেশ করে সৎ আচরণ করতে সহায়তা করে, একইভাবে যুক্তিবিদ্যাও মানুষের চিন্তার ভুলভ্রান্তি নির্ধারণ করে সুসংগত আচরণ করতে সাহায্য করে। অর্থাৎ মানুষের আচার আচরণগত জ্ঞান দানে নীতিবিদ্যার শিক্ষাকে যুক্তিবিদ্যা সমর্থন করে। ৪. আদর্শনিষ্ঠতার দিক দিয়ে নীতিবিদ্যাকে যুক্তিবিদ্যা সমর্থন করে, কারণ উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান, উভয়ই মানুষের আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নির্ভুল চিন্তা ধারার ইত্যাদি দিক ব্যাখ্যা করে। সুতরাং যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা একে অপরকে সমর্থন করে।
HSC Logic 1st Paper Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক · সৃজনশীল
যুক্তিবিদ্যা কীভাবে নীতিবিদ্যাকে সমর্থন জোগায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর