যুক্তি ও নৈতিকতার পারস্পরিক নির্ভরতার গুরুত্বটি বিশ্লেষণ কর।
উত্তর: যুক্তি ও নৈতিকতার পারস্পরিক নির্ভরতার গুরুত্ব বিশ্লেষণ করা হলো-নীতিবিদ্যা নৈতিক আদর্শের ভিত্তিতে মানব আচরণের মূল্যায়ন করে। নৈতিক আদর্শের ভিত্তিতে সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করাই নীতিবিদ্যার মূল কাজ। যখন মানুষের আচরণের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ ইত্যাদি মূল্যায়ন করতে হয় তখন তার পিছনে আবশ্যই একটি যৌক্তিক ভিত্তি থাকতে হয়। এ কারণে বিভিন্ন নৈতিক নিয়ম যুক্তিবিদ্যা নির্দেশিত নির্ভুল চিন্তার পথ অনুসরণ করে চলে এবং এ কারণে নৈতিক নিয়মগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাই নৈতিক নিয়ম বা নীতিবিদ্যার সূত্রগুলো সঠিক হবার জন্য যুক্তিবিদ্যার নিয়ম মেনে চলতে হয়। এদকি থেকে নীতিবিদ্যা যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল। আবার, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার ওপর নির্ভরশীল কেননা নীতি-নৈতিকতা বিবর্জিত যুক্তি সমাজে অগ্রহণযোগ্য। যুক্তির মধ্যে নৈতিকতার প্রকাশ থাকতে হয়। তাই যুক্তিবিদ্যার ভিত্তি মৃদুঢ় করার জন্য নীতিবিদ্যার ওপর নির্ভর করতে হয়। পরিশেষে বলা যায় যে, বিভিন্ন দিক থেকে নীতিবিদ্যা যেমন যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল, তেমনি যুক্তিবিদ্যাও বিভিন্ন দিক থেকে নীতিবিদ্যার ওপর নির্ভরশীল। অর্থাৎ, উভয়ের মাঝে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে।
HSC Logic 1st Paper Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক · সৃজনশীল
যুক্তি ও নৈতিকতার পারস্পরিক নির্ভরতার গুরুত্বটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর