দৃশ্যকল্প-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মানুষের বিশুদ্ধ চিন্তার মাধ্যমে সত্যকে জানার প্রচেষ্টার কথা বলা হয়েছে, যা যুক্তিবিদ্যার মূল লক্ষ্য সত্য অর্জন ও মিথ্যা বর্জনের সাথে সরাসরি সম্পৃক্ত। দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যাকে নির্দেশ করেছে। নিচে যুক্তিবিদ্যার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় অনুমান হলেও এর মূল উদ্দেশ্য হলো সত্যকে লাভ করা। এখানে বিশুদ্ধ চিন্তা বলতে 'যৌক্তিক চিন্তা' (Logical thinking)-কে বোঝানো হয়েছে, যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। যুক্তিবিদ্যা মানুষকে জানা তথ্য থেকে অজানা তথ্যে উত্তরণের মাধ্যমে জগৎ ও জীবন সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান দান করে। যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম কারণ যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ ছাড়া সঠিক জ্ঞানার্জন অসম্ভব। এটি মানুষের মন থেকে অন্ধবিশ্বাস দূর করে এবং প্রতিটি বিষয়কে যুক্তির আলোকে বিচার করতে শেখায়। সঠিক চিন্তার মাধ্যমে সত্য আবিষ্কারের এই প্রক্রিয়া মানুষের জীবন ও দর্শনের ভিত্তি হিসেবে কাজ করে। ভাষার মাধ্যমে আমাদের চিন্তাকে আমরা প্রকাশ করে থাকি। ভাষা ব্যবহারের যথার্থ রূপ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানদানে যুক্তিবিদ্যা আমাদের সহায়তা করতে পারে। যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে। প্রত্যেক বিজ্ঞানই একটা জ্ঞানভাণ্ডার, যাতে যুক্তিশৈলী এবং অনুমানের ব্যবহার থাকে। প্রত্যেক বিজ্ঞানের যুক্তিশৈলী নির্ভুল হতে হলে অবশ্যই তাকে যুক্তিবিদ্যার নিয়মাবলি অনুসরণ করতে হয়। আর তাই একথা সত্য যে, যুক্তিবিদ্যার নিয়মাবলি সব বিজ্ঞানেরই সাধারণ ভিত্তি রচনা করে।
HSC Logic 1st Paper Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর