শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২-এ তোমার পাঠ্য বই-এর কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের নন্দনতত্ত্ব (Aesthetics) বিষয়ের প্রতিফলন ঘটেছে। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি এমন একটি বিদ্যা যা বিভিন্ন নান্দনিক বিষয়ের নিয়ম কানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবন যাপন করতে সাহায্য করে। বস্তুত মানুষ মাত্রই সুন্দরের পূজারী। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা। যেমন: মানুষ সুন্দর করে কথা বলতে পারা, সুন্দর পোশাক পরিধান করা, দৈহিক পরিচর্যা ইত্যাদি বিষয়গুলো নন্দনতত্ত্বের মাধ্যমে শিক্ষা নেয়। দৃশ্যকল্প-২ এ মুক্তির চমৎকার ছবি আঁকা, গান শোনা, চমৎকার করে কথা বলতে পারা এবং মার্জিত পোশাক পরিধানের গুণগুলি সে নন্দনতত্ত্ব থেকে গ্রহণ করেছে। কারণ নন্দনতত্ত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য চর্চার শিক্ষা দেয়। তাই মুক্তি সৌন্দর্য চর্চার নিয়ম-কানুন, কলা-কৌশল শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার যথাযথ প্রয়োগ ঘটিয়েছে।

HSC Logic 1st Paper Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক · সৃজনশীল

দৃশ্যকল্প-২-এ তোমার পাঠ্য বই-এর কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: নজরুল সীমিত লাভে ব্যবসা করেন। ওজনে সঠিক দেন। ফ্রেশ ফল বিক্রয় করেন। তিনি সবসময় যৌক্তিক চিন্তা ও কাজ করতে পছন্দ করেন। তিনি সত্যকে গ্রহণ করেন। অসত্যকে বর্জন করেন। দৃশ্যকল্প-২: মুক্তি চমৎকার ছবি আঁকে এবং গান শুনে, চমৎকার করে কথা বলে। সে মার্জিত পোশাক পরিধান করে। আসলে সে সুন্দরের পূজারী।

Chittagong · 2017

উত্তর

গ্রিক দার্শনিক এরিস্টটল (Aristotle) যুক্তিবিদ্যার জনক।

উত্তর

'যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান'- উক্তিটি যথার্থ। চিন্তা মানুষের একটি বুদ্ধিমূলক প্রক্রিয়া। চিন্তা বিভিন্ন ধরনের। যেমন- স্মৃতি, কল্পনা, স্মরণ, পর্যবেক্ষণ, অনুমান ইত্যাদি। সমস্ত চিন্তার মধ্যে উন্নততর চিন্তা হলো যুক্তিপদ্ধতি বা অনুমান। অতএব বলা যায়, চিন্তা পদ্ধতি মূলত যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। নিয়ম অনুযায়ী চিন্তা করে সত্যকে অর্জন ও ভুলকে বর্জন করাই হলো চিন্তার প্রকৃতি বা যুক্তিবিদ্যার প্রকৃতি।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের নন্দনতত্ত্ব (Aesthetics) বিষয়ের প্রতিফলন ঘটেছে। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি এমন একটি বিদ্যা যা বিভিন্ন নান্দনিক বিষয়ের নিয়ম কানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবন যাপন করতে সাহায্য করে। বস্তুত মানুষ মাত্রই সুন্দরের পূজারী। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা। যেমন: মানুষ সুন্দর করে কথা বলতে পারা, সুন্দর পোশাক পরিধান করা, দৈহিক পরিচর্যা ইত্যাদি বিষয়গুলো নন্দনতত্ত্বের মাধ্যমে শিক্ষা নেয়। দৃশ্যকল্প-২ এ মুক্তির চমৎকার ছবি আঁকা, গান শোনা, চমৎকার করে কথা বলতে পারা এবং মার্জিত পোশাক পরিধানের গুণগুলি সে নন্দনতত্ত্ব থেকে গ্রহণ করেছে। কারণ নন্দনতত্ত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য চর্চার শিক্ষা দেয়। তাই মুক্তি সৌন্দর্য চর্চার নিয়ম-কানুন, কলা-কৌশল শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার যথাযথ প্রয়োগ ঘটিয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ নীতিবিদ্যা (Ethics) এবং যুক্তিবিদ্যা (Logic) বিষয় দু'টির প্রতিফলন ঘটেছে। যে বিদ্যা সমাজে বসবাসকারী মানুষে আচরণের ভালো-মন্দ উচিত- অনুচিত নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে তাকে নীতিবিদ্যা বলে। আর যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মাবলির শিক্ষা দেয় তাকে যুক্তিবিদ্যা বলে। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করলে তাদের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। সাদৃশ্যের ক্ষেত্রে উভয় মূল্যায়নমূলক বিদ্যা। উভয়েই কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়। উভয়েই আদর্শ প্রতিষ্ঠায় তৎপর। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়- নীতিবিদ্যা আচার আচরণ সংক্রান্ত বিদ্যা। আর যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিদ্যা। নীতিবিদ্যার আদর্শ হলো কল্যাণ। আর যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য। নীতিবিদ্যার বিষয়গুলো স্থান কাল পত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়। কিন্তু যুক্তিবিদ্যার বিষয়গুলো স্থান, কাল পাত্র ভেদে একই রূপ হয়। নীতিবিদ্যার নিয়ম না মানলে মানুষকে সমাজে খারাপ চোখে দেখা হয়। কিন্তু যৌক্তিক নিয়মের ক্ষেত্রে তেমনটা করা হয় না। নীতিবিদ্যা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের নৈতিক মান বিচার করে। অন্যদিকে, যুক্তিবিদ্যা মানুষের চিন্তা ও কর্মের যৌক্তিকতা বিচার করে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ নজরুল এর সীমিত লাভে ব্যবসা, ওজনে সঠিক দেওয়া এবং ফ্রেশ ফল বিক্রি করা নৈতিকতার জ্ঞানের প্রতিফলন। আবার তার সব সময়ে যৌক্তিক চিন্তা ও কাজ করা, সত্যকে গ্রহণ এবং অসত্যকে বর্জন করার জ্ঞানটি যুক্তিবিদ্যার কলা-কৌশলের ব্যবহারিক রূপ। পরিশেষে বলা যায়, নজরুলের চিন্তা ও কাজের সাথে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মিল লক্ষণীয়। তার ব্যবসায় ক্ষেত্রে সীমিত লাভ, ওজনে সঠিক দেওয়া, ফ্রেশ ফল বিক্রি নীতিবিদ্যার আদর্শে উজ্জীবিত হয়ে করা। অপরদিকে, যৌক্তিক চিন্তা ও কাজ, সত্যকে গ্রহণ এবং অসত্যকে বর্জন করার জ্ঞান যুক্তিবিদ্যার কলা-কৌশল। যাদের লক্ষ্য ভুল-ত্রুটি সংশোধন করে সততার সাথে জীবন পরিচালনা করা।
HSCLogic 1st PaperChapter 2 : যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মামুন সাহেবের রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার বললেন, আপনি ডায়োবেটিসে আক্রান্ত। আপনাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন-নিয়ম করে ত্রিশ মিনিট হাঁটতে হবে। পুষ্টিকর এবং নির্ধারিত খাবার খেতে হবে। এভাবেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। মামুন সাহেব। বললেন, ধন্যবাদ, আমি অবশ্যই আপনার কথা অনুসরণ করব, কারণ আপনার কথায় যুক্তি আছে। [রংপুর সরকারি কলেজ]
ক
যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য কী?
খ
দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে সীমাবদ্ধ নয়'- ব্যাখ্যা কর।
গ
মামুন সাহেবের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যুক্তিবিদ্যা যেভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে কী এটাই প্রতীয়মান হয়? 'আমাদের জীবনের সার্বিক দিকে যুক্তিবিদ্যার ব্যবহার লক্ষণীয়'- উত্তরের সপক্ষে তোমার মত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে সীমাবদ্ধ নয়'- ব্যাখ্যা কর।

দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে সীমাবদ্ধ নয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য কী?

যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

করিম সাহেব ব্যাংকে চাকরি করেন। তিনি প্রতিদিন সময় মত. অফিসে যান। তার উপর অর্পিত সকল দায়িত্ব অতি সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। অর্থাৎ যা কিছু উচিত তিনি তাই করেন এবং যা কিছু অনুচিত তা বর্জন করেন। করিম সাহেবের পাশের বাসায় থাকেন হাবিব সাহেব। উনি ভীষণ যৌক্তিক চলাফেরা করেন। এপার্টম্যান্টের কোনো ঝগড়াঝাঁটি হলে হাবিব সাহেবই অত্যন্ত যুক্তিতর্ক, বিচার-বিশ্লেষণের মাধ্যমে মীমাংসা করেন। [ঝালকাঠি সরকারি কলেজ]
ক
কম্পিউটার কী?
খ
নন্দনতত্ত্ব বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে করিম সাহেবের কর্মকান্ড কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে করিম সাহেব ও হাবিব সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নন্দনতত্ত্ব বলতে কী বোঝায়?

নন্দনতত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কম্পিউটার কী?

কম্পিউটার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রেমুন একটি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। কাজের দক্ষতা, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার জন্য সকলে তার খুব প্রশংসা করে। দিনের কাজ দিনেই শেষ করা এবং সকলের সাথে হাসিমুখে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। লোন পাশ করানোর জন্য সে. কখনোই আলাদা কোনো টাকা নেয় না। অবসর পেলেই বই পড়ে। প্রতিবেশীদের ধারণা, 'তার বেশি বেশি পড়ালেখাই। তাকে এমন করেছে।' [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
নন্দনতত্ত্ব কী?
খ
দর্শনের সারসত্তা বলতে কী বোঝায়?
গ
রেমুনের কার্যক্রমে প্রতিফলিত বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ
প্রতিবেশীদের ধারণাকে পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দর্শনের সারসত্তা বলতে কী বোঝায়?

দর্শনের সারসত্তা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নন্দনতত্ত্ব কী?

নন্দনতত্ত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আলোকে কী এটাই প্রতীয়মান হয়? 'আমাদের জীবনের সার্বিক দিকে যুক্তিবিদ্যার মামুন সাহেবের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যুক্তিবিদ্যা যেভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা কদর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে সীমাবদ্ধ নয়'- ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য কী?উদ্দীপকে করিম সাহেব ও হাবিব সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।উদ্দীপকে করিম সাহেবের কর্মকান্ড কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।নন্দনতত্ত্ব বলতে কী বোঝায়?কম্পিউটার কী?প্রতিবেশীদের ধারণাকে পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।রেমুনের কার্যক্রমে প্রতিফলিত বিষয়টি ব্যাখ্যা কর।দর্শনের সারসত্তা বলতে কী বোঝায়?নন্দনতত্ত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।