উদ্দীপকের শফিউদ্দিন সাহেবের প্রতিষ্ঠানটির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সফিউদ্দিন সাহেবের প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন। সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়, এ কমিশনের প্রকৃতি সম্পূর্ণভাবে সংবিধান দ্বারা নির্দিষ্ট। কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন রাষ্ট্রপতির ৫৭নং আদেশ বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য সংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন বা অনূর্ধ্ব ১৫ জন নির্ধারণ করা হয়। তবে কমিশনের সস্যদের এমন ব্যক্তি হবেন যারা কমপক্ষে ২০ বছর সরকারের কর্মে নিয়োজিত ছিলেন। বর্তমান বাংলাদেশ সরকারি কর্মকমিশন ১ জন সভাপতি ও ১১ জন সদস্য নিয়ে গঠিত। কমিশনকে সহায়তা করার জন্য বেশ কয়েকজন উচু প্রটোকলের কর্মকর্তা থাকেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান অফিস ঢাকায় অবস্থিত। প্রধান অফিস ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে এর আঞ্চলিক অফিস রয়েছে। বাংলাদেশ সংবিধানের ১৩৯নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে সে পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকের শফিউদ্দিন সাহেবের প্রতিষ্ঠানটির প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর