উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'M [গণিত] বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ করে। বাংলাদেশ সংবিধানে বর্ণিত ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদ তৈরি করা হয়েছে। তিনি সরকারের প্রধান আইন উপদেষ্টা। তিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিল ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়, মর্যাদা ভোগ করেন। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালেেনর জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকার আইন সংক্রান্ত যেসকল বিষয়ে পরামর্শ চাইবেন, সেসব বিষয়ে তিনি সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতে তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন। এসব মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত অন্যান্য সকল আইনি দায়িত্ব পালন করে থাকেন। উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'M [গণিত] বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত। তিনি সরকারের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারকে আইনি পরামর্শও দিয়ে থাকেন। এখানে জনাব 'M [গণিত] -এর সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেলের সাদৃশ্য আছে। তাই বলা যায়, জনাব 'M [গণিত] বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ করে।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'X এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর