জনাব নাফিস কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? তার কার্যাবলি ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব নাফিস 'অ্যাটর্নি জেনারেল' নামক সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদ তৈরি করা হয়েছে। তিনি সরকারের প্রধান আইন সংক্রান্ত উপদেষ্টা। তিনি পদাধিকার বলে বাংলাদেশের সব আদালত ও সকল কোর্টে যোগ দেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন। উদ্দীপকের জনাব নাফিস সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব পালন করেন এবং সরকারকে আইনগত পরামর্শ দেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতে তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। এসব মামলা পরিচালনায় তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করেন। তিনি আদালতের পক্ষে আইনি জটিলতা নিয়ে আলোচনা এবং আইন প্রণয়নকালে আইনি জটিলতা নিরসনে বিচার বিভাগকে সহায়তা করেন। সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তার সঠিক আইনি পরামর্শ ও মামলা পরিচালনার ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। সুতরাং, উদ্দীপকের জনাব নাফিসের কার্যাবলি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কর্যাবলির সাথে হুবহু মিলে যায়।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
জনাব নাফিস কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? তার কার্যাবলি ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর