উদ্দীপকে 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ সরকারের আইন বিভাগ। কেননা 'ক' রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন প্রণয়ন, পরিবর্তন ও পরিবর্ধন করে, যা আইন বিভাগকে নির্দেশ করে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগের মধ্যে অন্যতম হলো আইনসভা বা জাতীয় সংসদ। এটি একটি এককবিশিষ্ট আইনসভা। এর সদস্য সংখ্যা ৩৫০ যার ৩০০টি আসন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং বাকি . ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তারা নির্বাচিত সংসদ কর্তৃক নির্বাচিত হবেন। তবে মহিলারা সংরক্ষিত আসন ব্যতীত সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারবেন। জাতীয় সংসদের নেতা সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার এবং হুইপ থাকেন। সংসদের মেয়াদকাল হয় পাঁচ বছর।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর