নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮নং অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট ৫ জন সদস্য নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়। তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় সভাপতির দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশাবলি ছাড়াও দেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হয়।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর