'ক' ও 'খ'-এর মাধ্যমে কোন সংস্থা দুটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' ছকের মাধ্যমে যথাক্রমে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এই দুটি সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে। সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী একজন চেয়ারম্যান ও প্রয়োজনীয় সদস্য নিয়ে 'ক' সংস্থা বা সরকারি কর্মকমিশন গঠিত হয়। অন্যদিকে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনার নিয়ে 'খ' সংস্থা বা নির্বাচন কমিশন গঠিত হয়। উদ্দীপকের বর্ণনা অনুসারে, 'ক' সংস্থাটি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য দক্ষ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ করে। আবার 'খ' সংস্থাটি জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন পরিচালনা ও ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব পালন করে।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
'ক' ও 'খ'-এর মাধ্যমে কোন সংস্থা দুটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর