উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের মিল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'M [গণিত] একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগদান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। এ প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে। এ প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের বেসামরিক কাজের জন্য মেধাবী ও যোগ্য নাগরিকদের বাছাইয়ের কাজ করে। এজন্য সংস্থাটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। কর্ম কমিশন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সার্ভিস বা পদে নিয়োগকৃতদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয়েও নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করে।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর