উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির গঠন ও সদস্যদের যোগ্যতা কী কী?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন। কেননা, ইঙ্গিতকৃত প্রেক্ষিতে লক্ষণীয় যে, রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রার্থীরা বাতিল করা হয়েছে। আর বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজের জন্য গঠিত প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন কাঠামো নির্ধারিত আছে। এতে বলা হয়েছে যে, একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারের সংখ্যা নির্ধারণ, নিয়োগ ও কর্মের শর্তাবলি নির্ধারণ করবেন। নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতাও সাংবিধানিকভাবে নির্দিষ্ট। কমিশনারগণ সাধারণত প্রশাসনিক, বিচারিক বা সরকারি কাজে দীর্ঘমেয়াদি অভিজ্ঞ হয়ে থাকে। নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লিখিত না থাকলেও সাধারণত অবসরপ্রাপ্ত অভিজ্ঞরাও রাজনৈতিক নিরপেক্ষ ব্যক্তিরা এ পদে আসীন হয়ে থাকেন। তবে কেউ দেউলিয়া, মানসিক ভারসাম্যহীন বা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি কমিশনার পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির গঠন ও সদস্যদের যোগ্যতা ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর