তুমি কি মনে কর, উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটি জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করেছে?
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান তথা নির্বাচন কমিশন জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করছে। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনপ্রতিনিধি বাছাইয়ের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। বস্তুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাইকরণ। এছাড়াও দল সম্পর্কিত ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই করার দায়িত্বে নিয়োজিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আন্তরিকতা ও গৃহীত কার্যব্যবস্থার ওপর সৎ, দক্ষ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন বহুলাংশে নির্ভরশীল। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে কতগুলো দায়িত্ব পালন করতে হয়। যেমন- সকল প্রকার চাপ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে সাহসিকতার সাথে নির্বাচনি দায়িত্ব পালন করা। নির্বাচনি নিয়মনীতি সকল ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা। নির্বাচনি আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনকে জনসাধারণের আস্থাশীল সংস্থা হিসেবে তার আদর্শকে সকলের ঊর্ধ্বে স্থান দেওয়া। পরিশেষে বলা যায়, নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে যোগ্য ও দক্ষ জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটি জনপ্রতিনিধি বাছাইয়ের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর