স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। স্থানীয় শাসনব্যবস্থা পরিচালিত হয় সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা। আর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালিত হয় স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। স্থানীয় শাসনব্যবস্থায় সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হচ্ছে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। অন্যদিকে, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচিত কর্মকর্তাদের লক্ষ্য হলো জনগণের কল্যাণ সাধন করা।
HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল
স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর
