উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পৃক্ত? তার গঠন বর্ণনা করো।
উত্তর: মি 'X [গণিত] -এর সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মিল খুঁজে পাই। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত হওয়ায় জাতীয় জীবনে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এজন্য দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। সংবিধানের ১১৮ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ করবেন, সেরূপ সংখ্যক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণে তত্ত্বাবধান নির্দেশ, নিয়ন্ত্রণ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন, নির্বাচনি ব্যয়, তপশিল ঘোষণা, রাজনৈতিক দলের কার্যক্রম অর্থাৎ নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'X [গণিত] সংবিধানের ১১৮নং অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন ও নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করে। যা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন এবং নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করা নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল
উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
