পৌরসভার গঠন বর্ণনা করো।
উত্তর: শহরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা। প্রতিটি পৌরসভাকে কতগুলো ওয়ার্ডে বিভক্ত করা হয়। পৌরসভার ওয়ার্ড সংখ্যা নির্ধারিত হয় শহরের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে। সমগ্র পৌর এলাকা থেকে একজন মেয়র, প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পৌরসভার সদস্যদেরকে কাউন্সিলর বলা হয় এবং এদের কার্যকাল পাঁচ বছর। বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রত্যেক পৌরসভায় একজন নির্বাহী কর্মকর্তা থাকেন।
HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল
পৌরসভার গঠন বর্ণনা করো।
উত্তর
