শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'X [গণিত] কোন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? উত্ত প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হলো সিটি কর্পোরেশন নামক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মধ্যে সিটি কর্পোরেশন অন্যতম। বিভিন্ন স্থানের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে বৃহৎ নগরীর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। এটি মূলত একটি নগরভিত্তিক স্থানীয় সংস্থা। উদ্দীপকে এ প্রতিষ্ঠানটিরই ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 'X [গণিত] -এর সংখ্যা হলো ১১। এ প্রতিষ্ঠানটি হাসপাতাল, স্বাস্থ্যক্লিনিক ও ঘরবাড়ি নির্মাণের অনুমতি দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ ও জনগণের সক্রিয় ভূমিকায় এ সংস্থার কার্যক্রম সাধিত হয়। সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। বর্তমানে বাংলাদেশে ১১ টি সিটি কর্পোরেশন রয়েছে। যথা: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও গাজীপুর। নির্বাচিত জনপ্রতিনিধিগণ অর্থাৎ মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা সিটি কর্পোরেশনের কার্যাবলি সম্পাদন করেন। এসব কাজে জনগণও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মহানগরীর উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নানাবিধ সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশন বহুবিধ কাজ করে থাকে। সন্ত্রাস দমন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধের জন্য এ প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মহানগরীর জনস্বাস্থ্য রক্ষার্থে সিটি কর্পোরেশন বহুমুখী দায়িত্ব পালন করে। যেমন- হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও নির্মাণের অনুমতি প্রদান, শৌচাগার নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, সংক্রামক ব্যাধি প্রতিরোধ ইত্যাদি। এছাড়াও সিটি কর্পোরেশনের কার্যাবলির মধ্যে রয়েছে- রাস্তাঘাট নির্মাণ, অবৈধ দখলদার উচ্ছেদ, বিশ্রামাগার নির্মাণ, মোটরগাড়ি ও ট্রাক ছাড়া অন্য সকল প্রকার যানবাহনের লাইসেন্স প্রদান ও চলাচল ইত্যাদি। এ সংস্থাটি শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন, নগর পরিকল্পনা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, সাহায্য ও পুনর্বাসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও জনকল্যাণ এবং মহানগরের উন্নয়নে সংস্থাটি ব্যাপক ভূমিকা পালন করে।

HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল

উদ্দীপকে 'X কোন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? উত্ত প্রতিষ্ঠানে…

উদ্দীপক

স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে 'X′X^{\prime} প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি। 'X′X^{\prime} স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হাসপাতাল, স্বাস্থ্যক্লিনিক ও ঘরবাড়ি নির্মাণের অনুমতি দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ ও জনগণের সক্রিয় ভূমিকায় 'X′X^{\prime} প্রতিষ্ঠানের কার্যক্রম সাধিত হয়।

Dhaka · 2017

উত্তর

পৌরসভার প্রধানকে মেয়র বলা হয়।

উত্তর

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের স্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।

উত্তর

উদ্দীপকের 'X′X^{\prime} হলো সিটি কর্পোরেশন নামক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মধ্যে সিটি কর্পোরেশন অন্যতম। বিভিন্ন স্থানের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে বৃহৎ নগরীর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। এটি মূলত একটি নগরভিত্তিক স্থানীয় সংস্থা। উদ্দীপকে এ প্রতিষ্ঠানটিরই ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 'X′−X^{\prime}-এর সংখ্যা হলো ১১। এ প্রতিষ্ঠানটি হাসপাতাল, স্বাস্থ্যক্লিনিক ও ঘরবাড়ি নির্মাণের অনুমতি দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ ও জনগণের সক্রিয় ভূমিকায় এ সংস্থার কার্যক্রম সাধিত হয়। সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। বর্তমানে বাংলাদেশে ১১ টি সিটি কর্পোরেশন রয়েছে। যথা: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও গাজীপুর। নির্বাচিত জনপ্রতিনিধিগণ অর্থাৎ মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা সিটি কর্পোরেশনের কার্যাবলি সম্পাদন করেন। এসব কাজে জনগণও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মহানগরীর উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নানাবিধ সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশন বহুবিধ কাজ করে থাকে। সন্ত্রাস দমন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধের জন্য এ প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মহানগরীর জনস্বাস্থ্য রক্ষার্থে সিটি কর্পোরেশন বহুমুখী দায়িত্ব পালন করে। যেমন- হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও নির্মাণের অনুমতি প্রদান, শৌচাগার নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, সংক্রামক ব্যাধি প্রতিরোধ ইত্যাদি। এছাড়াও সিটি কর্পোরেশনের কার্যাবলির মধ্যে রয়েছে- রাস্তাঘাট নির্মাণ, অবৈধ দখলদার উচ্ছেদ, বিশ্রামাগার নির্মাণ, মোটরগাড়ি ও ট্রাক ছাড়া অন্য সকল প্রকার যানবাহনের লাইসেন্স প্রদান ও চলাচল ইত্যাদি। এ সংস্থাটি শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন, নগর পরিকল্পনা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, সাহায্য ও পুনর্বাসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও জনকল্যাণ এবং মহানগরের উন্নয়নে সংস্থাটি ব্যাপক ভূমিকা পালন করে।

উত্তর

'X′X^{\prime} প্রতিষ্ঠান অর্থাৎ সিটি কর্পোরেশনকে অধিক কার্যকর করার ক্ষেত্রে জনগণ সক্রিয় ভূমিকা পালন করে। সিটি কর্পোরেশন মহানগরের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে। এর মেয়র ও কাউন্সিলরদের জনগণ সরাসরি নির্বাচন করতে পারে। এর ফলে সিটি কর্পোরেশনে জনগণের জন্য, জনগণের দ্বারাও জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের সীমিত জনবলের পক্ষে মহানগরের মতো বিশাল এলাকার পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব নয়। এক্ষেত্রে জনগণ নির্দিষ্ট স্থানে ময়লা ও আবর্জনা ফেলে ও নিজ দায়িত্বে নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করে। মহানগরের জনগণের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের জন্য সিটি কর্পোরেশন গভীর ও অগভীর নলকূপ খনন করে। জনগণ পানির অপচয় রোধ করে সকলের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করে। জনগণের পুষ্টি চাহিদা পূরণে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম চালু করে। এসব কাজে এলাকার জনগণ সম্পৃক্ত হয়ে উৎপাদন ও বাজারজাতকরণে কর্পোরেশনকে সহযোগিতা করে। ভূমি অধিগ্রহণ, বাড়িঘর স্থানান্তর ইত্যাদি কাজেও জনগণ কর্পোরেশনকে সাহায্য করে। এছাড়া নিয়ম অনুযায়ী ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে জনগণ সিটি কর্পোরেশনের অনুমোদন সংগ্রহ করে। রাস্তাঘাটে নিরাপদ চলাচল নিশ্চিত করার ব্যাপারেও এ প্রতিষ্ঠানটিকে জনগণ সহযোগিতা করে। পরিশেষে বলা যায়, মহানগরের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সিটি কর্পোরেশন যেসব কাজ করে তা মূলত জনগণের স্বার্থেই পরিচালিত হয়। এ কারণে জনগণও এসব কাজে সহযোগিতা করে সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে।
HSCCivics 2nd PaperChapter 6 : স্থানীয় শাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'X′X^{\prime} নামক রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়ার মানসে সর্বজনীন ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। স্ত্রী-পুরুষ, ধর্ম-বর্ণ-বংশ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স্ক) নাগরিক ভোটদানের মাধ্যমে রাষ্ঠীয় শাসনব্যবস্থায় অংশগ্রহণের অধিকারী। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো নাগরিকদের প্রতিনিধি বাছাই করার সাংবিধানিক প্রক্রিয়া।
ক
দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?
খ
গণভোেট কী?
গ
উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পৃক্ত? তার গঠন বর্ণনা করো।
ঘ
বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গণভোেট কী?

গণভোেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?

দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছকটি লক্ষ করে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। question image [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক
সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয়?
খ
স্থানীয় সরকার বলতে কী বোঝায়?
গ
'ক' প্রতিষ্ঠানটির কার্যাবলি ব্যাখ্যা কর।
ঘ
'ক' প্রতিষ্ঠানটি যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তার গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয়?

সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমগঞ্জ গ্রামের আর্থসামাজিক অবস্থা তেমন উন্নত ছিল না। সেখানে কিছুদিন পূর্বে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ জনগণের স্বাস্থ্যসেবা, কৃষি, সেচ, কালভার্ট, বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে বিশেষ খেয়াল রাখা শুরু করে। এর পাশাপাশি যুক্ত হয় কিছু NGO। যারা ক্ষুদ্র ঋণ প্রদান, প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়নে কাজ করে। এর ফলে রহিমগঞ্জ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
ক
ইউনিয়ন পরিষদে কতজন সদস্য রয়েছে?
খ
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।
গ
গ্রামীণ উন্নয়নে উক্ত ইউনিয়ন পরিষদ কী ধরনের ভূমিকা রাখছে? আলোচনা কর।
ঘ
রহিমগঞ্জের উন্নয়নে NGO-গুলো কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইউনিয়ন পরিষদে কতজন সদস্য রয়েছে?

ইউনিয়ন পরিষদে কতজন সদস্য রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন নিরপেক্ষ ও শকউদ্দীপকের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পৃক্ত? তার গঠনগণভোেট কী?দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?'ক' প্রতিষ্ঠানটি যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তার গুরুত্ব মূল্যায়ন কর।'ক' প্রতিষ্ঠানটির কার্যাবলি ব্যাখ্যা কর।স্থানীয় সরকার বলতে কী বোঝায়?সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয়?রহিমগঞ্জের উন্নয়নে NGO-গুলো কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।গ্রামীণ উন্নয়নে উক্ত ইউনিয়ন পরিষদ কী ধরনের ভূমিকা রাখছে? আলোচনা কর।স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।ইউনিয়ন পরিষদে কতজন সদস্য রয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।