উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তা নগর উন্নয়নে কী কী কাজ করতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো পৌরসভা। শহর এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য পৌরসভা গঠিত হয়। শহর বা নগর উন্নয়নে পৌরসভা বহুবিধ কাজ করতে পারে। পৌর এলাকার জনসাধারণের জন্য খোলা মাঠ, উদ্যান, পার্ক, খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণ করা, রাস্তাঘাট নির্মাণ, মেরামত ও সংরক্ষণ করা, রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার রাখা, জাতীয় দিবস উদ্যাপন করা, পাঠাগার ও ক্লাব স্থাপন করা, বন্যা, ভূমিকম্প, অগ্নিকান্ডসহ প্রভৃতি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, ভিক্ষাবৃত্তি বন্ধের ব্যবস্থা করা, পৌরবাসীর জন্য বিশুদ্ধ ও জলের ব্যবস্থা করা, নারী, শিশু, দুস্থ সকলের জন্য কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করা, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন কার্যকরসহ প্রভৃতি উন্নয়নমূলক কাজ পৌরসভা করতে পারে। উপরিউক্ত কাজসমূহ যদি পৌরসভা কর্তৃক যথাযথভাবে করা হয় তবে পৌর তথা নগরের উন্নয়ন ত্বরান্বিত হবে।
HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল
উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
