ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর: হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম 'ফরায়েজি আন্দোলন'। 'ফরায়েজি' শব্দটি এসেছে 'ফরজ' শব্দ থেকে, যার অর্থ 'অবশ্য পালনীয়'। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কারমুক্ত হয়ে মুসলমানদের 'ফরজ' অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান জানান। কেননা, হাজী শরীয়তউল্লাহ লক্ষ করেন, মুসলমান জনগণ পীরপূজা, পীরের দরগায় উরস এবং কবর পূজায় লিপ্ত। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। এ কারণেই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হয়েছে ফরায়েজি আন্দোলন।
HSC Civics 2nd Paper Chapter 6 : স্থানীয় শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 6 : স্থানীয় শাসন · সৃজনশীল
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর
