ছক 'A [গণিত] তে আলোচিত সংস্থাটির উদ্দেশ্যসমূহ লেখো।
উত্তর: উদ্দীপকে আঞ্চলিক সংস্থা সার্কের কথা বলা হয়েছে। সার্কের কতকগুলো উদ্দেশ্য রয়েছে। সার্ক (South Asian Association for Regional Cooperation-SAARC) হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবং এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। সার্ক সনদ অনুযায়ী সার্কের কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। সার্কের উদ্দেশ্যগুলো হলো- প্রথমত, দক্ষিণ এশিয়ার জনসাধারণের কল্যাণ সাধন ও জীবনযাত্রার মান উন্নয়ন। দ্বিতীয়ত, এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অগ্রগতি ত্বরান্বিত করা; সদস্য দেশগুলোর মর্যাদা সমুন্নত রেখে সহাবস্থানের সব ধরনের সুযোগ তৈরিতে সহায়তা করা। তৃতীয়ত, সার্কভুক্ত দেশগুলোর আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা দান। চতুর্থত, আস্থার রিবেশ সৃষ্টি ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা। পঞ্চমত, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। ষষ্ঠত, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা বৃদ্ধি। সপ্তমত, সর্বজনীন বিষয়ে নিজেদের মধ্যে এবং আন্তর্জাতিক ফোরামের সাথে সমঝোতার ভিত্তিতে কাজ করা। অষ্টমত, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একই লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে সহযোগিতা করা।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
ছক 'A তে আলোচিত সংস্থাটির উদ্দেশ্যসমূহ লেখো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর