১৯৭৩ সালের নির্বাচন বিষয়ে ফাহমিদার বক্তব্য বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম নিয়ামত হলো নির্বাচন। অবাধ, নিরপেক্ষ, কারচুপিবিহীন নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিমন্ডলে গ্রহণযোগ্যতা লাভ করে এবং সমাদৃত হয়। এ ব্যবস্থার নির্বাচিত সরকার গণতন্ত্রের সমার্থক। উদ্দীপকে ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করে ফাহমিদার মনে হলো এমন একটি নির্বাচন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ সারা দেশে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। ৩১৫টি আসনবিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জনপ্রিয় দল হিসেবে ২৯২টি আসনে জয়লাভ করে। ১৯৭৩ সালের জাতীয় সংসদের নির্বাচন বিশ্বব্যাপী বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এবং আওয়ামী লীগের নেতৃত্বের বৈধতা অর্জন করে। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়। যে আদর্শ ও উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঐতিহাসিক মুক্তিসংগ্রাম পরিচালিত হয় সে আদর্শ ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের সূচনা ঘটে এ নির্বাচনের মাধ্যমে। বাঙালির দীর্ঘদিনে লালিত সাধনা সংসদীয় গণতন্ত্রের বাস্তব বহিপ্রকাশ ঘটে ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে। তাই ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের শাসনব্যবস্থায় পুরুত্বপূর্ণ মাইলফলক। তাছাড়া সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের পুনর্গঠনে বৈদেশিক সাহায্য ও সহযোগিতার পথ উন্মুক্ত হয়। স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক সম্পর্ক রচনার জন্য সরকারের ভাবমূর্তি গড়ে ওঠে। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৭৩ সালের নির্বাচন বিষয়ে ফাহমিদার বক্তব্য অত্যন্ত যুক্তিসংগত এবং যথার্থ।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
১৯৭৩ সালের নির্বাচন বিষয়ে ফাহমিদার বক্তব্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর