নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন?
উত্তর: নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত হয়। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন?
উত্তর