উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে— উক্তিটি যথার্থ আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোতে দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত । দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ। উদ্দীপকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। কেননা, বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের জন্য প্রার্থীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করে থাকে। কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন আরেকজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশন ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলে বাংলাদেশ সরকারব্যবস্থাকে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, মেধাবী ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর