শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামক সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮ (১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে; এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব বশির আহমেদ বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করেন। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি কাজ আর জনাব বশির আহমেদ উক্ত কমিশনের চেয়ারম্যান । সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্য…

উদ্দীপক

জনাব বশির আহমেদ বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি তাকে সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন। তিনি সেখানে সৎ ও যোগ্য প্রাথীর চাকুরির ব্যবস্থা করেন। প্রতি বছর নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে তিনি দেশকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিয়ে থাকেন।

উত্তর

সরকারি কর্মকমিশন হলো একটি স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ সংস্থা।

উত্তর

BPSC বলতে বোঝায় Bangladesh Public Service Commission বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এ প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের বেসামরিক কাজের জন্য মেধাবী ও যোগ্য নাগরিকদের বাছাইয়ের কাজ করে। এজন্য সংস্থাটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে । কর্ম কমিশন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সার্ভিস বা পদে নিয়োগকৃতদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয়েও নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করে।

উত্তর

উদ্দীপকে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামক সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮ (১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে; এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব বশির আহমেদ বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করেন। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি কাজ আর জনাব বশির আহমেদ উক্ত কমিশনের চেয়ারম্যান । সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

উত্তর

দেশ ও জাতিকে একটি মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে বাংলাদেশ কর্ম কমিশনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোতে দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত । দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ। উদ্দীপকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। কেননা, বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের জন্য প্রার্থীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করে থাকে। কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন আরেকজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলে বাংলাদেশ সরকারব্যবস্থাে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, মেধাবী ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।
HSCCivics 2nd PaperChapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'X′X^{\prime} সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আইনি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
ক
বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
খ
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'X′X^{\prime} এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব 'X′X^{\prime} এর সঠিকভাবে দায়িত্ব পালন ন্যায়বিচার নিশ্চিত করবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?

বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সবুজ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকে।
ক
BPSC-এর পূর্ণরূপ কী?
খ
সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ
উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর দক্ষ প্রশাসনব্যবস্থা নির্ভর করে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.BPSC-এর পূর্ণরূপ কী?

BPSC-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মিলন 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'-এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি পেশাগত জীবনে অবৈধভাবে অর্থ উপার্জন করে অনেক ধনসম্পদের মালিক হন। সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা করে। বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে ঐ অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?
খ
কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?
গ
উদ্দীপকে উল্লিখিত জনাব মিলনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করেছে তার কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপ দুর্নীতি দমনে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?

কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তুমি কি মনে কর, জনাব 'X [গণিত] এর সঠিকভাবে দায়িত্ব পালন ন্যায়বিচার নিশ্চিত করবে?উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানের সাদমহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর দক্ষ প্রশাসনব্যবস্থউদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো।সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?BPSC-এর পূর্ণরূপ কী?উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপ দুর্নীতি দমনে কতটুকু সহায়ক হবে বলেউদ্দীপকে উল্লিখিত জনাব মিলনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করেছে তার কারকীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।