শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সরকার পক্ষের যে সর্বোচ্চ আইনজীবীর কথা বলা হয়েছে তার পদবি কী? উক্ত পদবিযুক্ত ব্যক্তির দায়িত্বগুলো তুলে ধরো।

উত্তর: উদ্দীপকে সরকার পক্ষের যে সর্বোচ্চ আইনজীবীর কথা বলা হয়েছে তার পদবি হলো অ্যাটর্নি জেনারেল। একজন অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ সংবিধানে বর্ণিত ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদ তৈরি করা হয়েছে। তিনি সরকারের প্রধান আইন উপদেষ্টা। তিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিল ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়, মর্যাদা ভোগ করেন। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকার আইন সংক্রান্ত যেসকল বিষয়ে পরামর্শ চাইবেন, সেসব বিষয়ে তিনি সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতে তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন। এসব মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত অন্যান্য সকল আইনি দায়িত্ব পালন করে থাকেন । উদ্দীপকে দেখা যায়, উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত একটি চাঞ্চল্যকর মামলার রায়ে সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। কেননা অ্যাটর্নি জেনারেল হলেন সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবী। আর একজন অ্যাটর্নি জেনারেল উল্লিখিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল

উদ্দীপকে সরকার পক্ষের যে সর্বোচ্চ আইনজীবীর কথা বলা হয়েছে তার পদবি …

উদ্দীপক

সম্প্রতি চাঞ্চল্যকর একটি মামলার রায় দিয়েছে উচ্চ আদালত। উচ্চ আদালতের এ রায়ে সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেছেন এ রায়ের মাধ্যমে সরকারের বিজয় হয়েছে। তিনি আশা করছেন পরবর্তীতে তার পদটিতে যারাই আসবেন তারা সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

উত্তর

সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠন করা হয়েছে।

উত্তর

বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। এ কমিশনের সদস্যসংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারণ করা হয়। কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এ প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের বেসামরিক কাজের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবী ও যোগ্য নাগরিকদের বাছাইয়ের কাজ করে। কর্মকমিশন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সার্ভিস বা পদে নিয়োগকৃতদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয়েও নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করে।

উত্তর

উদ্দীপকে সরকার পক্ষের যে সর্বোচ্চ আইনজীবীর কথা বলা হয়েছে তার পদবি হলো অ্যাটর্নি জেনারেল। একজন অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ সংবিধানে বর্ণিত ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদ তৈরি করা হয়েছে। তিনি সরকারের প্রধান আইন উপদেষ্টা। তিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিল ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়, মর্যাদা ভোগ করেন। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকার আইন সংক্রান্ত যেসকল বিষয়ে পরামর্শ চাইবেন, সেসব বিষয়ে তিনি সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতে তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন। এসব মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত অন্যান্য সকল আইনি দায়িত্ব পালন করে থাকেন । উদ্দীপকে দেখা যায়, উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত একটি চাঞ্চল্যকর মামলার রায়ে সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। কেননা অ্যাটর্নি জেনারেল হলেন সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবী। আর একজন অ্যাটর্নি জেনারেল উল্লিখিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

উত্তর

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদটির অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের গুরুত্ব ও বাস্তবতা অপরিসীম। অ্যাটর্নি জেনারেলের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে মামলা পরিচালনা করার ক্ষমতা তার রয়েছে। এ কারণে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বস্তুত অ্যাটর্নি জেনারেলের পদের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কেননা তিনি আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করেন। তাছাড়া সরকারের আইন উপদেষ্টা হিসেবে দেশের সকল আদালতে তাকে মামলা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। সংবিধান অনুসারে অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক। তিনি তার এ ক্ষমতাবলে বিচার কাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন। তাছাড়া তিনি প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইন সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারেন। এক্ষেত্রে আইনের জটিলতাগুলো নিরপেক্ষ ও সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করে বিচার কাজে সহায়তা করতে পারেন। যে সকল মামলায় সরকার জড়িত তিনি সে সকল মামলায় সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল তার এ সকল কর্মকাণ্ড সত্য ও ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করলে তা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। অ্যাটর্নি জেনারেল দেশের সকল আদালতে আইনের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। তিনি যদি তার এই ক্ষমতা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সহজতর হবে। যা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করবে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ও আইনের পরামর্শদাতা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদের গুরুত্ব ও বাস্তবতা ব্যাপক।
HSCCivics 2nd PaperChapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'X′X^{\prime} সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আইনি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
ক
বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
খ
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'X′X^{\prime} এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব 'X′X^{\prime} এর সঠিকভাবে দায়িত্ব পালন ন্যায়বিচার নিশ্চিত করবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?

বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সবুজ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকে।
ক
BPSC-এর পূর্ণরূপ কী?
খ
সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ
উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর দক্ষ প্রশাসনব্যবস্থা নির্ভর করে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.BPSC-এর পূর্ণরূপ কী?

BPSC-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মিলন 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'-এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি পেশাগত জীবনে অবৈধভাবে অর্থ উপার্জন করে অনেক ধনসম্পদের মালিক হন। সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা করে। বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে ঐ অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?
খ
কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?
গ
উদ্দীপকে উল্লিখিত জনাব মিলনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করেছে তার কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপ দুর্নীতি দমনে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?

কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তুমি কি মনে কর, জনাব 'X [গণিত] এর সঠিকভাবে দায়িত্ব পালন ন্যায়বিচার নিশ্চিত করবে?উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] এর সাথে বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানের সাদমহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ করো।বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর দক্ষ প্রশাসনব্যবস্থউদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো।সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?BPSC-এর পূর্ণরূপ কী?উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপ দুর্নীতি দমনে কতটুকু সহায়ক হবে বলেউদ্দীপকে উল্লিখিত জনাব মিলনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করেছে তার কারকীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।