যুক্তফ্রন্ট সম্পর্কে লেখো।
উত্তর: যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করার জন্য এই পরিস্থিতিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট পাঁচটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই-রব্বানি। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।
HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল
যুক্তফ্রন্ট সম্পর্কে লেখো।
উত্তর
